বিশ্বকাপে বিশ্বকাঁপে
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:১৩
বিশ্বকাপ উন্মাদনা এখন সকল তারকার ভেতরেই। সকলেই বিভিন্ন মিডিয়ায় বা নিজের ফেসবুকে ছবি বা স্ট্যাটাসের মাধ্যমে বিশ্বকাপে নিজের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন। তেমনই তিশা জানালেন তিনি ব্রাজিলের সমর্থক। যদিও তিশা-ভক্তরা আগের বিশ্বকাপ থেকেই জানেন তিনি ব্রাজিল ফুটবলের ভক্ত। এবারেও তাই দলবেঁধে খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তা নিজ বাসা বা নাটকের সেটে যেখানেই হোক না কেন।
০০০
গত দুই বিশ্বকাপের গান আমি গেয়েছি। বিভিন্ন চ্যানেলে। গেল বিশ্বকাপে ফ্রান্সে আমার একটি ভিডিও তৈরি হয়েছিল। এবারের বিশ্বকাপ নিয়েও গান বাঁধছি। খুব শিগগিরই এটা সবগুলো চ্যানেলে অনএয়ারে দেবো।
ফকির আলমগীর
বিশ্বকাপে দেশীয় থিমসং গাওয়া প্রসঙ্গে