সাপাহার সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তে আব্দুর রহিম বাবুল (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বিজিবি আটককৃতকে ফেরত চেয়ে চিঠি দেয়ার পর রবিবার দুপুরে পতাকা বৈঠকের পরও ফেরত দেয়া হয়নি। আটককৃত গরু ব্যবসায়ী বাবুল হোসেন উপজেলার দক্ষিণপাতাড়ী গ্রামের হযরত আলীর ছেলে। তিনি গত শনিবার ভোরে উপজেলার আদাতলা ২৪২ সীমানা পিলার এলাকা দিয়ে ভারতের বামন গোলা থানার ছোট পাতাড়ী গ্রামে গরু আনতে গেলে ভারতের রাঙামাটি বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে। বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল রফিকুল হাসান জানান ঐ ব্যবসায়ীকে ফেরত চেয়ে সকালে বিএসএফকে পত্র দেয়া হয়। দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।