চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২১:৩৪
তিন বছরের ফুটফুটে শিশু মোঃ নজরুল ইসলাম। তার প্রথমে জ্বর হয়েছিল, জ্বর থেকে খিচুনি এবং শেষে ব্রেনে সমস্যা হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তার চিকিত্সার জন্য ৬ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তার রিকশাচালক পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তার পিতা সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-জমিলা খাতুন, হিসাব নং-৭৬৫৫, জনতা ব্যাংক, বাঁশগাড়ী শাখা, বাঁশগাড়ী রায়পুরা, নরসিংদী, মোবাইল-০১৯১৭২৫১৯৭৪।