লাশবাহী পিকআপ উল্টে এক পরিবারের ১৫ জন আহত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:২০
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার নতুন মসজিদ নামক স্থানে লাশবাহী পিকআপ উল্টে একই পরিবারের ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গত শনিবার রাতে গাজীপুর চৌধুরী বাড়ি এলাকার ভাড়া বাসায় এক বৃদ্ধা মহিলা মারা যায়। তার লাশ নিয়ে রাতেই ছেলে, নাতি-নাতনি ও স্বজনরা মিলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চেংগুড়িয়া গ্রামে রওনা হয়।
সকাল সাতটার দিকে লাশবাহী পিকআপের চালক নান্দাইল উপজেলার নতুন মসজিদ নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়। এর ফলে পিকআপে থাকা নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়।