সাতকানিয়া আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল গত শুক্রবার সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ মোতালেব বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন চৌধুরী। সম্মেলন উপলক্ষে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি এম.এ ইদ্রিছ, সহ-সভাপতি ও কাউন্সিলের সমন্বয়কারী মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।