বেড়ায় ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:২০
পাবনার বেড়ায় ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। কানাইবাড়ি মোড়ে অবস্থিত মেডিসিটি ক্লিনিকে গতকাল রবিবার বৃষ্টি খাতুন নামে এক মহিলা সন্তান প্রসবের জন্য ভর্তি হয়। সেখানে সিজারের সময় রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে পরিবারের দাবি অপারেশন টেবিলেই তার মৃত্যু হয়। রোগীর আত্মীয়দের অভিযোগ ডাক্তার মামুন খানের ভুল চিকিত্সায় বৃষ্টি মারা গেছে। ক্লিনিকের এক কর্মচারী জানান ডা: মামুন নিজেই এনেসথেসিয়া দেন এবং অপারেশন করেন। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।