সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে আহাজারি
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:২১
ফরিদপুরের সদরপুর উপজেলার গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের আব্দুল হকের পুত্র মোঃ হানিফ হোসেন গত শনিবার রাতে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
হানিফ ১০ বছর পূর্বে ছুটিতে এসে বিবাহ করে । তার হাবিবা (৯) ও হাইসুম (৭) নামের দুটি সন্তান রয়েছে। নিহতের লাশ দ্রুত বাংলাদেশে আনার জন্য হানিফের পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে।