কুলখানি
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২২:৩৮
এ এম মুজিবর রহমান
বিএনপির ভাইস চেয়ারপার্সন সেলিমা রহমানের স্বামী প্রকৌশলী এ এম মুজিবর রহমানের (৮৮) কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে তার নিজ বাসভবন বনানী ১বি সড়কে ৭ নম্বর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার উত্তরার এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মেজবাহ উদ্দিন আহম্মেদ বাবুল
বরিশালে বাবুগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ বাবুলের (৬০) কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।