আওয়ামী লীগ নেতার প্রার্থিতা প্রত্যাহার

নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেছেন, নির্বাচনে দল যার পক্ষে কাজ করতে বলবে আমি সে নির্দেশ মত কাজ করবো। রবিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর শ্রমিক লীগ নেতা ও সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করায় মূলত এখন সেলিম ওসমানের সঙ্গে আকরামের ভোট লড়াই হবে বলে ধারণা এখানকার ভোটারদের। বিএনপি নেতা বহিষ্কার নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে নাটকীয়তা অব্যাহত রয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের আগের দিন বিএনপির হাইকমান্ড এ নির্বাচনে প্রার্থী হওয়া উজেলা বিএনপির একাংশের সভাপতি হাজী নূরুদ্দিনকে বহিষ্কার করেছে। তাকে পদ ও দলের প্রাথমিক সদস্য থেকেও অব্যাহতি দেয়া হয়। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রবিবার এক চিঠিতে এ বহিষ্কারের কথা জানান।