জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪

এইডস রোগের ভাইরাসটির নাম কি ? শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রস্তুতি সুধীর বরণ মাঝি,শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা ১। এইডস রোগের ভাইরাসটির নাম কি ? (ক) এইচ আই ভি (খ) এইচ বি এস (গ) এইচ এসবি (ঘ) সি পি লিপি। ২। প্রথম কোন দেশে এইডস সনাক্ত হয়? (ক) ভারত (খ) পাকিস্তান (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) যুক্তরাজ্য। ৩। অকাল মৃত্যুই শেষ পরিনতি - (ক) বহুমূত্র রোগির (খ) এইডস রোগির (গ) জলাতঙ্ক রোগির (ঘ) হূত্ রোগির । ৪। এইডস থেকে মুক্ত থাকার উপায় - (ক) খেলাধুলার ব্যবস্থা করা (খ) ভালো কাজের সাথে যুক্ত থাকা (গ) বই পড়া (ঘ) গনসচেতনতা সৃষ্টি করা । ৫। কোন বয়সের ছেলে মেয়েরা এইডসে আক্রান্ত হওয়ার ঝুকি বেশি? (ক) ২৫বছরের কম (খ) ২৫ বছরের উর্ধ্বে (গ) ৩০ বছরের মধ্যে (ঘ) শিশু বয়সে । ৬। এইডস সংক্রমনে ঝুঁকি মুক্ত নয় কোনটি ? (ক) নৈতিক ও নিরাপদ দৈহিক সম্পর্ক (খ) ধর্মীয় অনুশাসন (গ) অনিরাপদ দৈহিক সম্পর্ক (ঘ) পরিক্ষীত রক্তগ্রহণ । ৭। এবডোমিনাল এক্সারসাইজ বলতে বুঝায় ? (ক) হাতের ব্যায়াম (খ) পায়ের ব্যায়াম (গ) মুখের ব্যায়াম (ঘ) তলপেটের ব্যায়াম । ৮। মস্তিস্ককে বিশ্রাম দেয় - (ক) ভ্রমন করা (খ) ঘুম (গ) সংগীত (ঘ) খাদ্য গ্রহন । ৯। ক্লাইম্বিং রোপে বৃদ্ধি পায় - (ক) হাতের শক্তি (খ) পায়ের শক্তি (গ) মানসিক শক্তি (ঘ) চিন্তাশক্তি । ১০। ব্যায়াম বা খেলাধুলার আগে শরীরকে ভালোভাবে গরম করে নেওয়াকে বলে - (ক) কুল ডাউন (খ) ওয়ার্মিং আপ (গ) সিট আপ (ঘ) নেক স্পিং । ১১। সুইমিংপুলের দৈর্ঘ্য-প্রস্থ কত ? (ক) ৫০x২০ মিটার (খ) ৫০x২৫ মিটার (গ) ৫০x৩০ মিটার (ঘ) ৫০x২১ মিটার। ১২। মিডলে সাঁতারের ধারাবাহিক স্টাইল সমূহ - (ক) প্রজাপতি-চিত্ সাঁতার-মুক্ত সাঁতার- বুক সাঁতার (খ) চিত্ সাঁতার- মুক্ত সাঁতার- বুক সাঁতার- প্রজাপতি (গ) মুক্ত সাঁতার- বুক সাঁতার- প্রজাপতি -চিত্ সাঁতার (ঘ) প্রজাপতি - চিত্ সাঁতার-মুক্ত সাঁতার- বুক সাঁতার । ১৩। আন্তজার্তিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন গঠিত হয় - (ক) ১৯১২ সালে (খ) ১৯১৩ সালে (গ) ১৯১৪ সালে (ঘ) ১৯১৫ সালে। ১৪। কোন অলিম্পিকে অ্যাথলেটিক্স অন্তর্ভূক্ত করা হয় ? (ক) ১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে (খ) ১৯০০ সালের দ্বিতীয় অলিম্পিকে (গ) ১৯০৪ সালের তৃতীয় অলিম্পিকে (ঘ) ১৯০৮ সালের চতুর্থ অলিম্পিকে। ১৫। অ্যাথলেটিকসের ইভেন্ট সমূহকে কয়ভাগে ভাগ করা হয় ? (ক) ৫ ভাগে (খ) ৪ ভাগে (গ) ৩ ভাগে (ঘ) ২ ভাগে। ১৬। ট্র্যাক ইভেন্টের অন্তর্ভুক্ত নয় কোনটি ? (ক) ১০০ মিটার দাৈড় (খ) ৮০০ মিটার দৌড় (গ) ম্যারাথন দৌড় (ঘ) দীর্ঘ লাফ। ১৭। অন ইউর মার্ক বলা হয় ট্র্যাক ইভেন্ট আর ইন ইউর মার্ক বলা হয় ? (ক) সাঁতারে (খ) ফিল্ড ইভেন্টে (গ) বর্শা নিক্ষেপের সময় (ঘ) দীর্ঘ লাফের সময়। ১৮। নাম ডাকার কত সময়ের মধ্যে গোলক নিক্ষেপ করতে ব্যর্থ হলে একটি সুযোগ নষ্ট হবে ? (ক) ৪০ সেকেন্ড (খ) ৫০ সেকেন্ড (গ) ৬০ সেকেন্ড (ঘ) ৭০ সেকেন্ড। ১৯। টর্সো কী ? (ক) নাভি থেকে গলকণ্ঠ পর্যন্ত (খ) মাথা থেকে গলকণ্ঠ পর্যন্ত (গ) কোমর থেকে পা পর্যন্ত (ঘ) শরীরের যে কোন অংশকে। ২০। সকল নিক্ষেপ সমুহ প্রতিযোগির সংখ্যা ৮ জনের বেশি হলে কয়টি করে সুযোগ পাবে ? (ক) ৬টি (খ) ৫ টি (গ) ৪ টি (ঘ) ৩ টি। উত্তর ১। (ক) ২। (গ) ৩। (খ) ৪। (ঘ) ৫। (ক) ৬। (গ) ৭। (ঘ) ৮। (খ) ৯। (ক) ১০। (খ) ১১। (ঘ) ১২। (ঘ) ১৩। (ক) ১৪। (ক) ১৫। (ঘ) ১৬। (ঘ) ১৭। (ক) ১৮। (গ) ১৯। (ক) ২০। (ঘ)