সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এর নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ১৯:২৯
শিক্ষা সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ,‘সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থি সংবর্ধনা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি)অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. বিমল গুহ এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইক এডুকেশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা, আবু হাসানাত মো.ইয়াহিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাইক এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান, মিসেস সোহেলী ইয়াছমিন।