বিশ্বকাপে বিশ্বকাঁপে

এই ছেলে পৃথিবীর আলো দেখার পরই গত বছর শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ২০০ কোটি রুপির ব্যবসা করেছিল, তার দল কলকাতা নাইট রাইডার্সও আইপিএলের সপ্তম আসরে শিরোপা জিতেছে, পৃথিবীর ধনী তারকাদের তালিকায় টম ক্রুজ ও জনি ডেপের ওপরে স্থান পান তিনি। তাই এবারের বিশ্বকাপ ফুটবল নিয়েও নতুন এক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন সন্তানকে নিয়ে। নিজের পরিবারেই ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত রয়েছে। তবে শাহরুখ জানিয়েছেন এবারে মেসি আর রোনালদোর জন্যই বিশ্বকাপ দেখবেন।