প্যাকআপ ‘পরবাসিনী’

গত দুই বছর ধরেই ‘পরবাসিনী’ নিয়ে আলোচনার তুলকালাম। তরুণ নির্মাতা স্বপন আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন। তবে দেশের প্রথম সাই-ফাই মুভি হিসেবে নির্মাতা চমক লাগাতে কসরত কম করেননি। গল্পের ডালপালা বিস্তারে বাংলাদেশের কয়েকজনকে নিয়ে শুরু করলেও পরবর্তীতে তা শেষ করেছেন ফ্রান্সের শিল্পী, ইউরোপের নায়িকা থেকে শুরু করে কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াকে নিয়ে। গেল সপ্তাহে তার ছবির প্যাকআপ ঘোষণা করেছেন। ইমনের ক্যারিয়ারের অন্যতম আরাধ্য ছবি এটি। এর ভেতর শুধু কাস্টিং বদল নয়। বদলি হয়েছে ছবির প্রযোজকও। এখন দেখা যাক স্বপন আহমেদের হাত ধরে এবারে ইমন কতটা জ্বলে উঠতে পারেন।