চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল

বিজ্ঞাপনচিত্র নির্মাতা শাহ ফজলে রাব্বীর মা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার অর্থ সংগ্রহের জন্য রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সব। এতে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের দুই নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত ও গৌতম ঘোষ। গত ৮ জুন উত্সবের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আক্রান্তের চিকিত্সার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্র দিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সবসময়ই এদেশের সন্তান ছিলাম, এখনও আছি। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে।’ অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনের এই উত্সব চলবে ১০ জুন পর্যন্ত।