গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ১৯:৫৩
নানা ধরনের মিষ্টির প্রতি যাদের লোভ আছে লাড্ডু নামের মিষ্টান্নটির কথা তাদের অজানা থাকবার কথা নয়। আর এই লাড্ডুর সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের শ্রী ভক্তনজন্য সুইটের স্বত্ত্বাধিকারী এস. ভেঙ্কটেশ্বর রাও। দেশটির অন্ধ্র প্রদেশের তপেস্বরামে অবস্থিত এই দোকানটিতে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বড় এই লাড্ডুটির ওজন ছিল ৭,১৩২.৮৭ কেজি বা ১৫,৭২৫ পাউন্ড। অন্যদিকে লাড্ডুটি তৈরিতে ভেঙ্কটেশ্বর রাও যেসব উপাদান ব্যবহার করেছিলেন তার মধ্যে ছিল ময়দা, চিনি, ঘি, ক্যান্ডি রক চিপস, ক্যাশিওনাট ও আলমন্ড।