জোকস
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ১৯:৫৩
মিখাইল কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার চিকিত্সা চলছে। একদিন মাইকেলের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু জনি।
ভিক্টর :কেমন আছো, মিখাইল?
মিখাইল :ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা!
নাহ, মাইকেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল ভিক্টর। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
ভিক্টর :এখন তোমার শরীরটা কেমন মিখাইল?
মিখাইল :ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা।
আবার মন খারাপ করে ফিরল ভিক্টর। এক মাস পর আবার গেল মিখাইলকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ‘এখন কেমন বোধ করছ মিখাইল?’
মিখাইল জবাব দিল, ‘ভালো।’
উচ্ছ্বসিত হয়ে ভিক্টর গেল ডাক্তারের কাছে। বলল, ‘বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?’
ডাক্তার :এখন এখান থেকে দূর হ হতভাগা!
পাগলাগারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন বসে ছিল চুপ করে। অন্য পাগলেরা জিগ্যেস করল, ‘কী হে, তুমি বসে আছ কেন?’
সে উত্তর দিল, ‘দূর ব্যাটা, বিয়ে বাড়িতে জামাই কখনো নাচে?’
ডাক্তার সাহেব বললেন রোগীকে, ‘জিব দেখান।’
রোগী জিব দেখালেন।
ডাক্তার :আমাকে না, ওই জানালার সামনে গিয়ে বাইরের দিকে মুখ করে জিব দেখান।
রোগী :কেন?
ডাক্তার: কারণ, আমি আমার প্রতিবেশীকে একদম দেখতে পারি না। ব্যাটা খুবই পাজি!