স্মরণীয় উক্তি
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ১৯:৫৩
আমাদের এই সমাজে আশাবাদী ও নৈরাশ্যবাদী এই দু দলেরই সমান অবদান রয়েছে। আশাবাদীরা আছেন বলেই উড়োজাহাজ আবিষ্কার হয়েছে, আর নৈরাশ্যবাদীরা আছে বলে আমরা পেয়েছি প্যারাসুট। - গিল স্টার্ন
আমার কাছে তিনিই চূড়ান্ত নৈরাশ্যবাদী যিনি একজন আশাবাদী মানুষের সঙ্গে থাকতে পর্যন্ত অস্বস্তি বোধ করেন। - এলবার্ট হাবার্ড
আশাবাদী ও নৈরাশ্যবাদীর মধ্যে পার্থক্য হলো এই যে একজন আশাবাদী যখন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মধ্যরাত পর্যন্ত জাগতে পারেন তখন নৈরাশ্যবাদী মধ্যরাত পর্যন্ত জেগে থাকেন পুরোনো বছরকে বিদায় জানানোর জন্য। - বিল ভন
একজন আশাবাদী ব্যক্তি প্রকৃতির বসন্তের মতোই সুন্দর। - সুসান জে বিসোনেট
আশা হলো সকল সাহসের ভিত্তিভূমি।
- নিকোলাস বাটলার