নিউইয়র্কে প্রবাসীদের মাতালেন মমতাজ ও বারী সিদ্দিকী

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের গান শুনিয়ে মাত করলেন খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী মমতাজ ও বারী সিদ্দিকী। নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) আয়োজিত পথমেলায় গান গাইতে ঢাকা থেকে এসেছিলেন এই দুই জনপ্রিয় শিল্পী। স্থানীয় সময় রবিবার হাজার হাজার বাংলাদেশি তাদের গান উপভোগ করেন। মমতাজ ও বারী সিদ্দিকী ছাড়াও ঢাকার শিল্পী প্রতীক হাসান, বাউল শিল্পী কালা মিয়া, লেমিজ ও এটিএন তারকা শিল্পী আর্শিয়ানা নওশীন এবং নিউইয়র্কের বাংলাদেশি জনপ্রিয় শিল্পী জিনাত রেহানা রত্মা, শাহ মাহবুব সঙ্গীত পরিবেশন করেন।