ময়মনসিংহে ফরমালিনমুক্ত সমবায় আম মেলা শুরু

“ভেজাল ফল খাবো না, পঙ্গু জাতি গড়বো না’’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে সপ্তাহব্যাপী ফরমালিন ও ভেজালমুক্ত সমবায় আম মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে ১৩ জুন/২০১৪ পর্যন্ত। শনিবার শহরের টাউনহল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্ল¬াহ ফারুকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিরোজ, ঢাকা সমবায় অধিদপ্তরের (অডিট ও আইন) এর অতিরিক্ত নিবন্ধক মোঃ সাইদুজ্জামান, ঢাকা বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. আসাদুজ্জামান, সমবায় আম সমিতির সভাপতি শাহজাহান পারভেজ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুর। মেলায় ময়মনসিংহ জেলার সাতটি সমবায় সংগঠনের ফরমালিন ও ভোজালমুক্ত আমের সাতটি স্টল রয়েছে।