সীতাকুণ্ডে যুবলীগের
হামলায় আ’ লীগ
নেতা আহত
সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৩
সীতাকুন্ডে পন্থীছিলা এলাকায় যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী মদ্যপান ও বিক্রয় করার সময় এক আওয়ামী লীগ নেতা বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পৌরসভাস্থ পন্থীছিলা এলাকার হাজীপাড়ায় রেল লাইনের পাশে গত রবিবার রাতে যুবলীগ কর্মী আমির হোসেন প্রকাশ আমির্যার নেতৃত্বে যুবলীগ সন্ত্রাসী তারেক, মোশারফ হোসেন, দিদার, নওশাদ, জাফর, আনোয়ারসহ আরো অনেকে মিলে মদ্যপান ও বিক্রি করার কাজে ঐ এলাকার ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।