প্রধান শিক্ষকের
বিরুদ্ধে অনিয়মের
অভিযোগ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৪
কুমিল্লার মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামাল হোসেন ও অভিভাবক সদস্য মোঃ আবু তাহের অফিস খরচের নামে অতিরিক্ত টাকা ও প্রতিবন্ধি ভাতা আ্ত্তসাতের অভিযোগ করেন।
প্রধান শিক্ষক শাহআলমের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এ সকল টাকা উত্তোলনে উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন টেবিলে টাকা দিতে হয় নয়তো ফাইল নড়ে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, টাকা উত্তোলনে প্রধান শিক্ষক শাহআলমের সাথে উপজেলা শিক্ষা অফিসের লেনদেনের কোন রকম সম্পৃক্ততা নেই।
অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম জানান, শীঘ্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।