ছাগলনাইয়ার ১২টি স্কুল ও মাদ্রাসায় শতভাগ পাস
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৬
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।
এসএসসিতে ৭টি স্কুলের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ পাস করা স্কুলগুলো হচ্ছে, ছাগলনাইয়া একাডেমী, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়, বাঁশপাড়া আইডিয়াল একাডেমী, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় ও জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়। দাখিলে ৫টি মাদ্রাসা থেকে শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। শতভাগ পাস করা মাদ্রাসাগুলো হচ্ছে, দারোগার হাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসা, দাইয়াবিবি ইসলামিয়া আলিম মাদ্রাসা, চাঁদগাজী জব্বারিয়া দাখিল মাদ্রাসা, হরিপুর কামাল উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও চম্পকনগর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা।