প্রথম বিভাগ হকির চ্যাম্পিয়ন ঢাকা রেলওয়ে
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৭
প্রথম বিভাগ হকিতে গতকাল চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেলওয়ে। ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় রেলওয়ে। ঢাকা রেলওয়ের হয়ে একমাত্র গোলটি করেন মো. রাসেল হোসেন। এই জয়ের ফলে ২০১৪-১৫ সেশনে প্রিমিয়ার লিগ হকিতে খেলার যোগ্যতা অর্জন করলো ঢাকা রেলওয়ে। প্রথম বিভাগ হকির চ্যাম্পিয়ন দলকে নগদ ত্রিশ হাজার এবং রার্নাস আপ দলকে বিশ হাজার টাকা ও ট্রফি দেয়া হয়।