আশাবাদী বেকহ্যাম
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২২:২৮
সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম বিশ্বকাপে এবার নিজেদের তরুণ দলটিকে নিয়ে বশ আশাবাদী। মিয়ামিতে সাংবাদিকদের সাথে আলাপকালে বেকহ্যাম বলেন ইংলিশ ম্যানেজার রয় হজসনের তরুণ দল নির্বাচনের সিদ্ধান্তে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। একইসাথে তিনি বিশ্বাস করেন বিশ্বকাপের মত আসরে অনভিজ্ঞ ইংলিশ দলটির ভয় পাবার কোন কারণ নেই, ‘বর্তমান ইংল্যান্ড দলে বেশ কয়েকজন ভালমানের তরুণ খেলোয়ার রয়েছেন। আর তাদের নিয়েই রয় দারুণ একটি দল গঠন করে তুলেছে যাদের খেলা উপভোগের জন্য আমি মুখিয়ে আছি। তাদের পাশাপাশি দলে অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছেন। আমি অনেকের মুখে এমন প্রশ্ন শুনেছি বিশ্বকাপের মত আসরে খেলার জন্য এসব তরুণরা প্রস্তুত কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই খেলোয়াড়রা প্রতি সপ্তাহেই বিশ্বের সেরা লীগে খেলে চলেছেন।’