শোক সংবাদ

মুগীসউদ্দিন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের শ্বশুর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা আলহাজ্ব মুগীসউদ্দিন (৮৪) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ধানমন্ডিস্থ কলাবাগান মাঠে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন তার ছোট জামাতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মরিয়ম বেগম আওয়ামী লীগ নেতা, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামের নিবাসী ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেনের মা মরিয়ম বেগম (৯১) গত ৩ জুন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার ছেলেরা সবাই মুক্তিযোদ্ধা। মরহুমার প্রথম জানাজা আজ সকাল ৯টায় হলদিয়া ঈদগাহ মাঠে এবং একই দিনে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। আমিনা মজিদ অধ্যাপক ডা. আমিনা মজিদ চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে রেখে গেছেন। ১৯৭৬ সালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার ধানমন্ডির ৭ নং মসজিদে অনুষ্ঠিত হবে কুলখানি। এম লতিফুর রহমান অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এম লতিফুর রহমান (৬১) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার ধানমন্ডিতে (বাসা নং ৭, রোড নং ৫, আর/এ) বাদ আছর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।