শিক্ষাবিদদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক কাল
প্রকাশ : ০৯ জুন ২০১৪, ২৩:১২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের বিষয়ে পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে কাল বুধবার সকাল সাড়ে দশটায় দেশের খ্যাতিমান অর্ধ শতাধিক প্রবীণ শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে সমালোচিত হচ্ছিলেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের শহীদ মিনারে অবস্থান তাকে আরো বিব্রত করে। এমনি প্রেক্ষাপটে শিক্ষাবিদদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী। বৈঠকে প্রশ্ন ফাঁসের বিষয়টিই প্রাধান্য পাবে। বৈঠকটি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
যাদের আমন্ত্রণ জানানো হয়েছেঃ অধ্যাপক ড. সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক রেহমান সোবহান, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবাহ উদ্দিন, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফীন সিদ্দিক, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, ড. আইনুন নিশাত, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মোঃ আব্দুল খালেক, অধ্যাপক মুস্তাফা নূরুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক নজরুল ইসলাম, প্রফেসর ড. এ. কে আজাদ চৌধুরী, রাশেদা কে. চৌধুরী, অধ্যাপক ড. এ এম এম সফিউল্লাহ, ড. মঞ্জুর আহমেদ, আবুল মোমেন, এম. এম. আকাশ, অধ্যাপক মুনতাসির উদ্দিন খান মামুন, অধ্যাপক ড. আখতারুজ্জামান, অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, প্রফেসর ডাঃ প্রাণগোপাল দত্ত, প্রফেসর ড. এস. এম. নজরুল ইসলাম, ড. অনুপম সেন, ড. ফারজানা ইসলাম, প্রফেসর ড. হারুন-অর-রশীদ, শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পী হাশেম খান, অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল, অধ্যাপক মেহতাব খানম, ড. মুহাম্মদ ইব্রাহীম, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক ছিদ্দিকুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, ড. এনামুল হক, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী মোস্তফা মনোয়ার, অধ্যাপক ড. মো: রফিকুল হক, অধ্যাপক সালমা আখতার, অধ্যক্ষ কাজী ফারুক আহমদ, শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।