উত্তর প্রদেশে দুই কিশোরী ধর্ষণ

মামলা ভিন্নদিকে নেয়ার অভিযোগ ধর্ষিতার পরিবারের

ভারতের উত্তরপ্রদেশে দুই কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ষিতার পরিবার। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রদেশের পুলিশ প্রধান এই ঘটনাকে ‘সম্মানজনক হত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশের প্রধান এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে, সম্পত্তির দ্বন্দ্বের কারনেই এই ঘটনা ঘটানো হয়েছে। বাস্তবে কোনো ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেনি। এক ধর্ষিতার বাবা জানিয়েছেন, পুলিশের প্রধান প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ডানহাত। তার কথাই মুখ্যমন্ত্রীর কথা। সরকার ধর্ষণে জড়িতদের বাঁচানো চেষ্টা করছেন। তিনি সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) কর্তৃক এই মামলার তদন্তের আহবান জানান। পুলিশ তাদের কোনো সহযোগিতা করছেনা বলেও অভিযোগ করেন ওই বাবা। তিনি জানান, সিবিআই যদি এই মামলার তদন্ত না করে তাহলে তারা অন্য কোনো প্রদেশে চলে যাবেন। গত শনিবার ডিজিপি আল বেনারজি বলেন, পরিবারের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এই ধর্ষণের ঘটনা ঘটতে পারে।