স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছে। মিনহাজ ৭ খেলায় ৭ পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই শিরোপা জয় করেন। ছয় পয়েন্ট নিয়ে নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন দ্বিতীয় স্থানে। অন্য খেলোয়াড়রা হলেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত গতকাল মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে হারান। অন্য খেলায় ক্যান্ডিডেট মাস্টার শরীফ আমিনুল ইসলামকে, ফিদে মাস্টার আমিন নেসার উদ্দিনকে, ফিদে মাস্টার পরাগ আবু হানিফকে, ফিদে মাস্টার নাসির দ্বীন মোহাম্মদকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে হারান। ফিদে মাস্টার মাহফুজ ফিদে মাস্টার জাভেদের সঙ্গে ও মো. আমিনুল ইসলাম ভারতের সৌমিক দত্তর সঙ্গে ড্র করেন। আজ আড়াইটা হতে অষ্টম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।