ফুটবল

ফুটবল গোল নয় সামান্য চ্যাপটা, দেখতে যেমন ঠিক পৃথিবীর ম্যাপটা। ফুটবলে লাথি মেরে কেন এত শান্তি! মাঠজুড়ে কানামাছি তবু নেই ক্লান্তি। এ সমাজে অনেকেরই ফুটবল ভাগ্য, লাথি খেয়ে মরে যায় হয় না আরোগ্য। দু’রকম লোক আছে ফুটবল বিশ্বে, গ্যালারিতে দর্শক বাজিকর অদৃশ্যে। জগতের যত খেলা ফুটবল সেরা তার, চাঁদমুখ কাপ নিয়ে কাড়াকাড়ি এন্তার। ম্যারাডোনা মেসি আর পেলেদের গৌরব, ছড়াচ্ছে পৃথিবীতে মানবিক সৌরভ।