বিশ্বকাপ
প্রকাশ : ১০ জুন ২০১৪, ১৯:৪৪
এবার ট্রপি পাবে কারা?
অঙ্ক কষেও পাচ্ছি না তর
কোন রকম কুলকিনারা—
টিভি সেটের সামনে বসে
আমরা ক্ষুদে দর্শক যারা!
দেশ-বিদেশের বাংলাদেশি-
দু’টি দলের ভক্ত বেশি,
ব্রাজিল এবং আর্জেন্টিনা
কাপটা যাবে কার দখলে?
একই কথা সবাই বলে,
বুঝতেছি না! বুঝতেছি না!