ব্যারিস্টার তানজিব সিটি ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক

ব্যারিস্টার তানজিব-উল আলম সমপ্রতি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তানজিব আলম এন্ড এসোসিয়েটস্-এর হেড অব চেম্বার ব্যারিস্টার তানজিব-উল আলম কার্পোরেট ও সাংবিধানিক আইন প্র্যাকটিশনার। সালিসি, বৈদেশিক বিনিয়োগ, এনার্জি, তেল ও গ্যাস, কোম্পানী একীভূতকরণ ও অধিগ্রহণ, প্রকল্প অর্থায়ন, এবং টেলিযোগাযোগ আইনেও তিনি অভিজ্ঞ। — প্রেস বিজ্ঞপ্তি