বিশ্বকাপে... বিশ্বকাঁপে

দু বছর আগে বাবা হয়েছেন। এবার দাদু হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সোমবার একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আমিরের ভাগ্নে বলিউড অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা। তাদের প্রথম সন্তান। কয়েক মাস আগে একটি সংবাদ সংস্থাকে ইমরান জানান, ‘একটা অদ্ভুত নেশা পেয়ে বসেছে আমাকে। আমি সারাদিন অনলাইনে বেবি কার সিট থেকে শুরু করে সব বাচ্চাদের জিনিস দেখে যাচ্ছি আর কিনে যাচ্ছি। এইভাবেই দিনগুলো কাটছে। আগে কোনোদিন এভাবে ভাবতামই না। এই অনুভূতি ব্যক্ত করার নয়।’ নতুন অতিথি আসছে বাড়িতে। তাই এবারে মিস্টার পারফেকশনিস্ট বিশ্বকাপ ফুটবল আয়োজনে প্রিয় দল ব্রাজিলের খেলার দিনেই নাতিসহ সকলকে নেমন্তন্ন করেছেন। ০০০০০০০০০০০০ এক হিসেবে ভালোই হয়েছে যে জেনিফার লোপেজ অংশ নিচ্ছেন না। কারণ ফেস্টিভ গানে ব্রাজিল বা ল্যাটিন মিউজিকের তুলনা হয় না। তাই চ্যালেঞ্জ করেও ব্রাজিলিয়ানদের সাথে উত্সব নিয়ে বাজি ধরতে নেই। তবে আমি জেনিফারকে মিস করব। ক্লাউডিয়া বিশ্বকাপ ফুটবল উদ্বোধনীতে জেনিফার লোপেজের অংশ না নেওয়া প্রসঙ্গে