মেঘ মা বিন্দু!
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২০:৫৮
অন্তুর জন্মের সময় তার মা মারা যায়। বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন। ক’দিন হলো নতুন এক অ্যাপার্টমেন্টে উঠেছেন। একই অ্যাপার্টমেন্টে থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তামান্না। একদিন তামান্না বাসায় ওঠার সময় অন্তু তাকে দেখে হঠাত্ বলে উঠে তুমি আমার মেঘ মা। এদিকে, তামান্নার মানসিক সমস্যা শুরু হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মেঘ মা’। এতে তামান্নার চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। আর অন্তুর বাবার ভূমিকায় দেখা যাবে অপূর্বকে। মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। আগামীকাল রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।