ইরাকে বোমা হামলায় নিহত ৩০

ইরাকের উত্তরাঞ্চলে একটি রাজনৈতিক দলের কার্যালয় লক্ষ্য করে চালানো জোড়াবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় দুইশ’ জন। নিরাপত্তা কর্মীরা জানান, সোমবার তুজ খুরমাতু শহরে পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকের) আঞ্চলিক কার্যালয়ের কাছে একটি তল্লাশি চৌকিতে প্রধম গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এর পরই বিস্ফোরক ভর্তি আরেকটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। একদিন আগে জালাওলা শহরে পিকেইউ কার্যালয়কে ঘিরে চালানো বোমা হামলায় ১৮ জন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটলো। দেশটির সুন্নিপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক আয়ান্ড লেভেন্ট এসব হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণে কমপক্ষে ১৮৫ জন আহত হয়েছেন।