লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

লিবিয়ার প্রধানমন্ত্রী আহমেদ মেইটেগ বলেছেন, তিনি সুপ্রিম কোর্টের রায় মেনে তার পদ থেকে পদত্যাগ করবেন। গত মাসের নির্বাচনকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে রায় প্রদান করে। আহমেদ মেইটেগ বলেন, ‘আমি বিচার বিভাগকে অত্যন্ত সম্মান করি এ কারণে সাধারণ মানুষকে সাক্ষী রেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি’। লিবিয়ার পার্লামেন্ট জানায়, গত মাসের বিশৃংখল নির্বাচনের ব্যাপারে সোমবার সুপ্রীম কোর্ট যে রায় দিয়েছে, ক্ষমতাসীনরা তার প্রতি সম্মান দেখাবে। মুয়ামার গাদ্দাফি পতনের তিন বছর পর আবারও লিবিয়ায় একটি বিশৃংখলার দিকে ধাবিত হচ্ছে। সংসদ চলাকালীন সময়ে পার্লামেন্ট ভবন বন্দুকদারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। দেশের রাজনীতি মিলিশিয়া ও বিভিন্ন ইসলামিক দলের মধ্যে ভাগ হয়ে গেছে। ফলে লিবিয়ায় দুটি পক্ষের মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।