রাঙ্গামাটিতে কারবারীসহ অপহূত ২
রাঙ্গামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২১:৫৯
রাঙ্গামাটি বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া ও বড় দুরছড়ি গ্রাম থেকে এক কার্বারীসহ (পাড়া প্রধান) দু’জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। অপহূতরা হলেন- রমনী মোহন কার্বারী ও গ্রামবাসী অরুণ বিকাশ চাকমা।
সোমবার রাতে একদল দুুর্বৃত্ত বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাড়ি থেকে গ্রাম প্রধান রমনী মোহন কার্বারী এবং একই ইউনিয়নের বড় দুরছড়ি গ্রাম থেকে অরুণ বিকাশ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তবে কারা অপহরণ করেছে তা জানা যায়নি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিজুল হক জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।