আবেদি পেলের ছেলের হ্যাটট্রিক
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:১০
আফ্রিকার বিখ্যাত ফুটবলার আবেদি পেলের ছেলে জর্দান আইয়ু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন। বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচে এই হ্যাটট্রিকে ঘানা ৪-০ গোলে হারালো এশিয়ার অন্যতম ভরসা দক্ষিণ কোরিয়াকে। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সান লাইফ স্টেডিয়ামে অপর গোলটি করেন আসামোয়াহ জিয়ান। কোরিয়ার জালে ১১ মিনিটেই বল জড়ায় ঘানা। গোলটি করেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জিয়ান। দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি এশিয়ার দলটি। আরও দুটি গোল হজম করতে হয় তাদের। দ্বিতীয়ার্ধের দু’টি গোলই এসেছে আইয়ুর পা থেকে। উল্লেখ্য ঘানা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে।