মোহামেডানের জয়
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:১১
স্পোর্টস রিপোর্টার
মহানগর মহিলা ক্রিকেট লিগের গতকালের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ডিএল ম্যাথডে ছয় উইকেটে জয় লাভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্রিকেটার্সের বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমতি।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান:৩৮.২ ওভারে ১০৬/১০ রান। আয়শা ৩৯, লিলি রানী ২৮, সালমা ১১ রান। তাজিয়া ২/১৫; রুমান ২/১৬; সাথিরা ২/১৬। মোহামেডান:১৯ ওভার ১০৪/৪ রান। তাহেরা অপরাজিত ২৬, তাজিয়া অপরাজিত ২৩, রুমানা ১৯ রান।
ফল:মোহামেডান ৬ উইকেটে জয়ী।
ঢাকা ক্রিকেটার্স:৩০.২ ওভারে ৫২/১০ রান। বিশওয়াশ ১১। রূপা ৪/৭; সানজিদা ২/৯। খেলাঘর ৬.৪ ওভারে ৫৩/১ রান। রিতু মনি অপরাজিত ৩২।
ফল:খেলাঘর ৯ উইকেটে জয়ী।