ওয়ারী ক্লাবের জয়

স্পোর্টস রিপোর্টার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ লীগের ম্যাচে গতকাল ১-০ তে জয় পেয়েছে ওয়ারী স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন ওয়ারী ক্লাবের খেলোয়াড় ফরহাদুজ্জামন বাবু। আজ বুধবার একই ভেন্যুতে বিকেল ৪টায় মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।