ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই
ভালুকা থেকে এক ট্রাক চালক গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:১২
ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বোমা মিজান, রাকিবুল হাসান ও সালাউদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার সন্ধ্যায় ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার নিশাইগঞ্জ গ্রামের ইসমত আলীর ছেলে ট্রাক চালক রফিকুল ইসলাম রফিককে (৩৫) তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে ওই রাতেই আটককৃত রফিককে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ১০/১২ দিন পূর্বে ডিবি পুলিশ উপজেলার পূর্ব ভালুকা গ্রাম থেকে ট্রাক মালিক রিপনকে আটক করে ছেড়ে দেয়। রিপনের স্বীকারোক্তির প্রেক্ষিতে ট্রাক চালক রফিককে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।