ওজাব কেন্দ্রীয় কমিটি গঠন

আখতার ইউসুফ সভাপতি মনির হোসেন মহাসচিব

গত ১ জুন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (OJAB)-এর অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে আইপোর্টবিডি.কম উপদেষ্টা সম্পাদক সৈয়দ আখতার ইউসুফকে সভাপতি ও বার্তাপ্রবাহ ডটনেট সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীকে মহাসচিব করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রহীম শাহ, (বিডিনিউজ-২৪.কম), সহ-সভাপতি যথাক্রমে সাইদুল আবেদীন ডলার, (এটিএনবিডি২৪.কম), শাহিদুল হাসান খোকন, (ডিনিউজবিডি.কম), গাজী জহিরুল ইসলাম, (সিনিউজ২৪.কম), প্রমিথিয়াস চৌধুরী, (দানিউজ.কম), সিনিয়র যুগ্ম মহাসচিব, শান্তা মারিয়া (বিডিনিউজ২৪.কম), যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সবুজ (নতুনদিন২৪.কম)। -প্রেস বিজ্ঞপ্তি