ধানের দাম কম হওয়ায় ঈদের বাজার মন্দা

জয়পুরহাট  প্রতিনিধি

দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট জেলা শহর জয়পুরহাটে ঈদের কেনাকাটায় মন্দাভাব। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম কম হওয়ায় এর প্রভাব পড়েছে ঈদের বাজারে।  বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, শপিংমল ও হকার্সপট্টি এখন ক্রেতা সমাগমে মুখোর থাকার কথা থাকলেও ক্রেতা সমাগম কম।  

জেলা শহরের নিউমার্কেট, সদর রাস্তা, পূর্ব বাজার কাপড় পট্টি, এনামুল হক মার্কেট, মীনা বাজার ও হকার্স পট্টির, মৌসুমী, শাহাজান আলী মার্কেটসহ বিভিন্ন দোকান-পাঠ ঘুরে দেখা যায়, বিক্রেতাদের তেমন ব্যস্ততা নেই। রোজা শুরুর পর থেকেই টুকটাক বেচা-বিক্রি  ছিল এখন শেষ পর্যায়ে একই অবস্থা চলছে বলে জানালেন ব্যবসায়ীরা। কৃষি প্রধান জেলা জয়পুরহাট। এবার ধানের দাম কম হওয়ায় বাজারে কিছু লোক সমাগম হলেও অল্প টাকায় কেনা কাটা সাড়ছেন অনেকে।

পূর্ব বাজার কাপড় পট্টির বড় কাপড় ব্যবসায়ী পাবনা বস্ত্র বিতানের মালিক আলহাজ হযরত আলী বলেন, ধানের দাম না থাকায় ঈদের বাজারে মারাত্মক প্রভাব পড়েছে।