নোয়াবের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি এ. কে. আজাদ

গত ৮ জুন অনুষ্ঠিত নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নির্বাহী কমিটির সভায় নোয়াবের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান এবং সহ-সভাপতি পদে সমকালের প্রকাশক এ. কে. আজাদ মনোনীত হন। কমিটির কোষাধ্যক্ষ পুন: মনোনীত হয়েছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন দ্য ডেইলী স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, নিউ এইজের সম্পাদক মন্ডলীর সভাপতি শহীদুল্লাহ খান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন এবং নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। সভার শুরুতে নোয়াবের সাবেক সভাপতি এবং প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলমের প্রয়াণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় উপস্থিত নোয়াব সদস্যরা হলেন রিয়াজ উদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, আলতামাস কবীর, এম শামসুর রহমান, শহীদুল্লাহ খান, মতিউর রহমান, এ. কে. আজাদ, মাহফুজ আনাম ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। -প্রেস বিজ্ঞপ্তি