ঝালকাঠিতে ডিবি পরিচয়ে বিকাশ ব্যবসায়ীদের অপহরণ ২৭ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ১০ জুন ২০১৪, ২২:৫৭
গতকাল মঙ্গলবার ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ ব্যবসায়ী সরদার কবির (৪৭) ও রুবেল মৃধাকে (২৩) অপহরণ করে ২৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সরদার কবির ও রুবেল বলেন, আমরা দু’জন ঝালকাঠির জেন ইন্টারন্যাশনাল লিঃ এর এজেন্টদের জন্য এ টাকা নিয়ে বানাই, মরিচবুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু শহরের কিছু দূরে ছত্রকান্দা এলাকায় মোটর সাইকেলে যাবার সময় একটি মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৭/৮ জন নেমে ডিবি পুলিশ পরিচয়ে ইয়াবা কোথায় জানতে চায়। আমরা বিকাশ ব্যবসায়ী বলার সাথে সাথে রিভলবার বের করে গুলি করার ভয় দেখিয়ে তারা আমাদের হাতকড়া পরিয়ে চোখ বেঁধে মারধর করে। এরপর গাড়িতে উঠিয়ে আমাদের টাকা ছিনিয়ে নেয়। তারপর ঝালকাঠির বারুহার নামক স্থানে আমাদের ফেলে রেখে তারা পালিয়ে যায়। পুলিশ চোখবাঁধা অবস্থায় আমাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলী জানান, টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।