গেরিলা সাজার কুফল...

চিড়িয়াখানায় তো জন্তুই থাকবে। এটাই স্বাভাবিক। মানুষ থাকাটাই অস্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে হয়তো ব্যতিক্রম থাকতে পারে। এই যেমন কেউ যদি পশুর চরিত্রে অভিনয় করতে যায়। কিন্তু সেই অভিনয় করতে গিয়ে পশু সাজার কুফল যে কী হতে পারে সেটা বুঝলেন স্পেনের চিড়িয়াখানার এক কর্মী! তিনি গেরিলার সাজে সেজেছিলেন। স্পেনের টেনেরিফের লোকো পার্কে গেরিলা পালিয়ে গেলে কিংবা হারিয়ে গেলে কী করতে হবে তা নিয়ে একটি রিহার্সেল চলছিল। একজন সেজেছিলেন গেরিলা। তাকে গেরিলা হিসেবে পালাতে বলা হয়েছিল। আর সে পালিয়েছিলও। কিন্তু রিহার্সেলের এই খবর জানতো না এক কর্মী। সে মনে করলো এই গেরিলাটা পালিয়ে গেল। আর তাই ঘুমানোর ঔষধ ছিটিয়ে দিল এবং গুলিও করলো! এরপর যা হবার তাই হলো। গেরিলার কাছে ওই কর্মী গিয়ে দেখলো আসলে এটি গেরিলা নয়। তারই এক সহকর্মী! এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলো। - ইউপিআই