জোকস

 গোয়েন্দাপ্রধান :চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপারস্টারে গিয়েছিলে? গোয়েন্দা সহকারী :অবশ্যই, স্যার! গোয়েন্দাপ্রধান :ওরা তোমাকে চিনে ফেলেনি তো? গোয়েন্দা সহকারী :অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি। গোয়েন্দাপ্রধান :কিসের ছদ্মবেশে গিয়েছিলে? গোয়েন্দা সহকারী :স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে। গোয়েন্দাপ্রধান :কী?! হোটেল সুপারস্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না! গোয়েন্দা সহকারী :হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সে জন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!  এক বন্ধু আরেক বন্ধুর কাছে গল্প করছে— একটা লম্বা গাছ ভালোবেসে তার ছায়াকে বিয়ে করেছে। কিন্তু সমস্যা হলো, গাছটা সারারাত অপেক্ষা করে, আর ছায়াও রোদ না উঠলে আসে না। কিছুদিন পর গাছের পাশে একটা ল্যাম্পপোস্ট পোতা হলো। গাছের সাথে ল্যাম্পপোস্টের গভীর প্রেম হয়ে গেলো। অদ্ভুত ভাবে সেই রাত থেকে ছায়াও আসা শুরু করল। এইটা শুনো মন খারাপ করে ২য় বন্ধু বললো- বউগুলা সব এমনই হয়!  স্বামী-স্ত্রীর ঝগড়ার এক সময়ে স্ত্রী রেগে বলল-‘আমি আমার বাবার সব সম্পত্তি সাধুদের বিলিয়ে দেব। একথা শুনে স্বামী ব্যাগ গুছাতে শুরু করল। স্ত্রী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল— :এ কী ! কোথায় চলবে? :সাধু হতে- স্বামী জানাল।