সংগীতানুষ্ঠান ও ‘ভূতের ভয়’
মো. লুত্ফুর রহমান কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০১৪, ১৯:৩৩
কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি-তীর্থ দৌলতপুরে নার্গিস-নজরুল শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত রবিবার এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান শেষে ‘ভূতের ভয়’ নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান। সমাজ সেবক আবদুল হাই মোশাররফের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি পত্নী নার্গিস বংশের উত্তরসূরি বাবলু আলী খান, একাডেমির পরিচালক নুরুল ইসলাম মাস্টার, প্রশিক্ষক অধ্যাপক নবী নেওয়াজ ভূঁইয়া, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, আবু ইসহাক রাজু, সানিউজ্জামান শওকত প্রমুখ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বিটিভি’র কণ্ঠশিল্পী শারমিন আহাম্মদ, রুনা আক্তার, শাহীন কামাল, নাছরিন আক্তার বিথী, ইউনুস মমিন ও রাকিবুল ইসলাম প্রমুখ। পরে নার্গিস-নজরুল শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে ‘ভূতের ভয়’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়। গভীর রাত পর্যন্ত সংগীত ও নাট্যানুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন এলাকার অসংখ্য দর্শক-শ্রোতা।