‘দুকড়ি বাবু’ মঞ্চায়িত
প্রকাশ : ১১ জুন ২০১৪, ১৯:৩৩
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা গণনাট্য পরিষদের উদ্যোগে সম্প্রতি আলোচনা সভা, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ সার কারখানার ছোট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনেতা মো. আক্তারুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবীর।
তিনটি পর্বে অনুষ্ঠিত আয়োজনের প্রথম পর্বে ছিল আলাচনা সভা ও অতিথিকে সংবর্ধনা। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও গণনাট্য পরিষদের প্রধান উপদেষ্টা এটিএম বাকীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনেতা মো. আক্তারুজ্জামান, বিশিষ্ট টিভি ও মঞ্চ অভিনেতা ও গ্রুপ থিয়েটার ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ রিয়াজ, শেখ মোবারক আহমেদ, কামাল চৌধুরী ও মনজুরুল হক মিলন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিতাই চন্দ্র রায়, ঐশী ও তাহমিনা আক্তার এবং আদীবাসী নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অর্না। সবশেষে গণনাট্যের পরিবেশনায় ও মনজুরুল হক মিলনের নির্দেশনায় মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথের নাটক ‘দুকড়ি বাবু’।