তৃতীয় বর্ষে জিটিভি

আজ দুই বছর পূর্ণ করতে যাচ্ছে গাজী টেলিভিশন। জিটিভির বর্ষপূর্তি উপলক্ষে জিটিভি দিনব্যাপী আয়োাজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। সকাল ১০টায় জিটিভির সকল কর্মকর্তা ও কর্মচারী এবং দেশের বরেণ্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এরপর পরই থাকছে বিশেষ মিউজিক্যাল শো এবং অভ্যর্থনা পর্ব। মিউজিক্যাল শোতে গাইবেন নির্ঝর, বিউটি, শাহনাজ বেলী, মৌটুসী, পলাশ, পারভেজ , জয় ও খুরশিদ আলম। এই অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বর্ষপূর্তির অনুষ্ঠান শেষে থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ অনুষ্ঠান ফিফা ওয়ার্ল্ডকাপ ২০১৪ হাইলাইটস, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪-এর ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ সরাসরি সম্প্রচার। উল্লেখ্য ১২ জুন ২০১২ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে দেশবরেণ্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য ও জমজমাট সাংস্কৃৃতিক আয়োজনের মধ্য দিয়ে জিটিভির মূলসম্প্রচার শুরু হয়।