মাছরাঙায় বিশ্বকাপ ফুটবল নিয়ে দুই অনুষ্ঠান
প্রকাশ : ১১ জুন ২০১৪, ১৯:৩৬
ব্রাজিলের সাও পাওলোতে আজ শুরু হচ্ছে ফুটবলের মহোত্সব ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪’। এই বিশ্বকাপের সবগুলো খেলা সরাসরি সম্প্র্রচার করবে মাছরাঙা টেলিভিশন। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে প্রতিদিন বিশেষ দু’টি অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘ফুটবল ফিভার’। আর রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘ব্রাজুকা ব্রাজিল’। দলের প্রস্তুতি, সম্ভাব্য স্কোয়াড, খেলার ছক ও অন্যান্য বিষয়ে আগাম তথ্য ও পর্যালোচনা থাকবে এ অনুষ্ঠানে। দু’টি অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার হবে।